প্রধান শিক্ষকের বাণী
স্বাগতম মুগুজী মাষ্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আঙিনায়।
"জ্ঞানের আলোয় দূর হবে সব মনের অন্ধকার,
গড়বো মোরা নতুন বিশ্ব, উন্মুক্ত সুদুয়ার।"
আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার সংজ্ঞা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের এমন এক শিক্ষায় শিক্ষিত করা যা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা,সততা, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তির আলোয় এক একজন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়—"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত।" আমরা আমাদের শিক্ষার্থীদের সেই মুক্ত জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই।
এই ওয়েবসাইটটি কেবল তথ্যের আদান-প্রদান নয়, বরং আমাদের শিক্ষার্থী, কমিটি, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে একটি আধুনিক ও স্মার্ট সেতুবন্ধন। মুখস্থ বিদ্যা নয়, বরং সৃজনশীলতা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব দেবে।
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই যাত্রায় আপনাদের সহযোগিতা ও অংশীদারিত্ব আমাদের শক্তি। শিক্ষাদীক্ষা, সাহিত্য সংস্কৃতি, খেলাধুলাসহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদান্তে,
মোঃ আলী হোসেন
প্রধান শিক্ষক
মুগুজী মাষ্টার ছোবহান উচ্চ বিদ্যালয়।
বরুড়া, কুমিল্লা।